প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং - The News Lion

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং

 


দি নিউজ লায়ন;   করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং। বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয় তাঁর। 


এপ্রিল মাসের ২০ তারিখ করোনা আক্রান্ত হয়েছিলেন উত্তরপ্রদেশের দাপুটে এই নেতা। ভরতি ছিলেন গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে। 


আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন সকালে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.